ঢাকা | বঙ্গাব্দ

সেই ‘আশিকি’ দেখতে হুমড়ি খেয়ে পড়ছেন দর্শকেরা

  • নিউজ প্রকাশের তারিখ : Jun 10, 2025 ইং
সেই ‘আশিকি’ দেখতে হুমড়ি খেয়ে পড়ছেন দর্শকেরা ছবির ক্যাপশন: সেই ‘আশিকি’ দেখতে হুমড়ি খেয়ে পড়ছেন দর্শকেরা
ad728

এন, এস আবিদ মাহমুদ, বিশেষ প্রতিনিধি::

মুক্তির আগে নাটকটি ট্রলের মুখে পড়ে ছিল। মুক্তির পর সেই ‘আশিকি’ দেখতে হুমড়ি খেয়ে পড়ছেন দর্শকেরা।

মাছরাঙা টিভিতে প্রচারের পর নাটকটি সিএমভির ইউটিউব চ্যানেলে তোলা হয় গতকাল। ইউটিউবে প্রকাশের ২৪ ঘণ্টার ব্যবধানে ৫০ লাখের বেশিবার দেখা হয়েছে নাটকটি।

বাংলাদেশ থেকে ইউটিউব ট্রেন্ডিংয়ে ‘নাউ’ ক্যাটাগরিতে দ্বিতীয় স্থানে আছে ‘আশিকি’, এটি নাটকের মধ্যে শীর্ষে রয়েছে। তালিকার শীর্ষ দশে ‘আশিকি’ ছাড়া আর কোনো নাটক নেই। এর মধ্যে ‘তাণ্ডব’ সিনেমার ‘লিচুর বাগানে’ গানটি রয়েছে।

‘আশিকি’ দেখে অনেকে প্রশংসা করছেন। ইউটিউবে সাড়ে ৭ হাজারের বেশি মন্তব্য এসেছে। এর সধ্যে সাদ আর মির্জা নামের এক দর্শক লিখেছেন, ‘নাটকটি অসাধারণ বলে আমি কোথাও হারিয়ে গিয়েছিলাম শেষ পর্যন্ত।’

তোফাজ্জল আরমান নামে আরেক দর্শক লিখেছেন, ‘দারুণ একটা কাজ “আশিকি”। হুজুগে বাঙালিরা না দেখেই ট্রল করে। না দেখেই সমালোচনার ঝড় বইয়ে দেয়। ভালো–খারাপ জাজ করতে আগে দেখতে হয়। অস্থির হইছে কাজটা। আর জুটিটা জোস, অসাধারণ একটা কাজ। এই কাজ হিট হবে।’

হঠাৎ জোভানকে নিয়ে কেন হাসাহাসি করছেন দর্শকেরা
নাটকে এক গায়কের চরিত্রে অভিনয় করেছেন ফারহান আহমেদ জোভান, তাঁর বিপরীতে অভিনয় করেছেন নাজনীন নীহা। নাটকটি পরিচালনা করেছেন ইমরোজ শাওন।

নিউজটি আপডেট করেছেন : Deleted

কমেন্ট বক্স
প্রতিবেদকের তথ্য
Deleted

Deleted