জাহিদুল ইসলাম,টাঙ্গাইল পলিটেকনিক ইনস্টিটিউট প্রতিনিধি::
আজ২৫ জুন ২০২৫ টাঙ্গাইল পলিটেকনিক ইনস্টিটিউটের প্রধান গেট এর সামনের ব্যস্ত সড়কে নতুন করে স্পিড ব্রেকার নির্মাণ কাজ শুরু হয়েছে। রাস্তা সংস্কার করার জন্য স্পিড ব্রেকার রাস্তা নিচে পরে যাওয়ায় স্থানীয় শিক্ষার্থী ও পথচারীদের চলাচলে চরম ভোগান্তি দেখা দেয়। অবশেষে কর্তৃপক্ষের হস্তক্ষেপে শিক্ষার্থীদের দীর্ঘদিনের দাবি পূরণের উদ্যোগ নেওয়া হয়েছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, সম্প্রতি সড়কে কয়েকটি ছোটখাটো দুর্ঘটনার পর প্রশাসন দ্রুত ব্যবস্থা গ্রহণ করে। এখন নির্মাণাধীন নতুন স্পিড ব্রেকারটি আরো টেকসই এবং মানসম্পন্নভাবে নির্মাণ করা হচ্ছে।
ইনস্টিটিউটের শিক্ষার্থীরা এ উদ্যোগকে স্বাগত জানিয়ে জানায়, শিক্ষার্থীরা আরো জানাই আমরা প্রতিদিন শত শত শিক্ষার্থী এই রাস্তা দিয়ে চলাচল করি। আগে স্পিড ব্রেকার না থাকায় খুব ভয়ের মধ্যে রাস্তা পার হতাম। এখন নিরাপদে চলাচল করতে পারবো।"
প্রকল্প সংশ্লিষ্ট এক কর্মকর্তা বলেন, এই স্পিড ব্রেকারটি সরকারি নির্দেশনা মেনে করা হচ্ছে যাতে যানবাহন ধীর গতিতে চলে এবং কোনো দুর্ঘটনা না ঘটে।”