ঢাকা | বঙ্গাব্দ

উজিরপুরে প্রক্সি দিতে এসে যুবকের কারাদণ্ড

  • নিউজ প্রকাশের তারিখ : Apr 28, 2026 ইং
ছবির ক্যাপশন:
ad728
পাবলিক পরীক্ষায় জালিয়াতির চেষ্টা নস্যাৎ: উজিরপুরে প্রক্সি দিতে এসে যুবকের কারাদণ্ড।

অলিউল্লাহ, (বরিশাল), বিশেষ প্রতিনিধি:

বরিশালের উজিরপুর উপজেলায় চলমান এসএসসি পরীক্ষায় প্রক্সি দিতে গিয়ে মো. তাফসির ইসলাম (১৯) নামে এক যুবককে আটক করেছে পরীক্ষাকেন্দ্র কর্তৃপক্ষ। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাকে এক বছরের বিনাশ্রম কারাদণ্ড দেয়া হয়েছে।
দণ্ডপ্রাপ্ত তাফসির ইসলাম উপজেলার বামরাইল ইউনিয়নের হস্তিশুন্ড এলাকার বাসিন্দা এবং লিয়াকত সিকদারের ছেলে বলে জানা গেছে।
স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার (২৮ এপ্রিল) সকালে উজিরপুর উপজেলার ধামুড়া মাধ্যমিক বিদ্যালয় কেন্দ্রে এসএসসি পরীক্ষা চলাকালে তাফসির ইসলাম অন্য এক পরীক্ষার্থীর হয়ে প্রক্সি দিতে কেন্দ্রে প্রবেশ করেন। পরীক্ষার শুরুতেই তার আচরণ ও কাগজপত্রে অসঙ্গতি লক্ষ্য করে দায়িত্বরত শিক্ষকরা সন্দেহ প্রকাশ করেন। পরে বিস্তারিত যাচাই-বাছাই করলে তার প্রকৃত পরিচয় বেরিয়ে আসে এবং প্রক্সি দেওয়ার বিষয়টি নিশ্চিত হয়।
ঘটনার পরপরই তাকে আটক করে কেন্দ্র কর্তৃপক্ষ। খবর পেয়ে উপজেলা প্রশাসন দ্রুত ঘটনাস্থলে উপস্থিত হয়। এরপর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মহেশ্বর মন্ডল ঘটনাস্থলেই ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। আদালতে অভিযোগ প্রমাণিত হওয়ায় পাবলিক পরীক্ষা (অপরাধ) আইন, ১৯৮০ (সংশোধিত ১৯৮৯) অনুযায়ী তাকে এক বছরের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়।
এ বিষয়ে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মহেশ্বর মন্ডল বলেন,
“পাবলিক পরীক্ষা একটি গুরুত্বপূর্ণ জাতীয় কার্যক্রম। এখানে কোনো ধরনের জালিয়াতি বা অনিয়ম বরদাস্ত করা হবে না। সুষ্ঠু ও নকলমুক্ত পরিবেশ বজায় রাখতে প্রশাসন সর্বোচ্চ সতর্ক রয়েছে এবং ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।”
এদিকে, এ ঘটনার পর পরীক্ষা কেন্দ্র এলাকায় শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়। অনেকেই প্রশাসনের এমন তাৎক্ষণিক পদক্ষেপকে স্বাগত জানিয়েছেন এবং নকল ও প্রক্সি প্রতিরোধে কঠোর অবস্থানের দাবি জানিয়েছেন।
প্রশাসন সূত্রে জানা গেছে, চলমান এসএসসি পরীক্ষাকে কেন্দ্র করে উপজেলার বিভিন্ন কেন্দ্রে নজরদারি জোরদার করা হয়েছে। অনিয়ম, নকল বা প্রক্সি দেওয়ার মতো অপরাধ প্রতিরোধে নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে এবং ভবিষ্যতেও এ কার্যক্রম অব্যাহত থাকবে।

নিউজটি আপডেট করেছেন : Bangabani24

কমেন্ট বক্স