হাটগুলোর ইজারা প্রক্রিয়ায় স্বচ্ছতা নিশ্চিত করতে এবং রাজনৈতিক প্রভাবমুক্ত রাখতে কঠোর অবস্থানের কথা জানিয়েছে দুই সিটি কর্তৃপক্ষ।
ঢাকা উত্তর সিটি করপোরেশনের প্রশাসক শফিকুল ইসলাম খান বলেন, ‘আমরা কিন্তু লুকোচুরি করে কাউকে পশুর হাট দিচ্ছি না। টেন্ডার করে তা ওপেন হয়; তাদের সামনেই খোলা হয়। নিজের চোখে তারা দেখে যখন আমাদের কাছে আপিল করে, আমরা ফাইল প্রসেস করে দিই, তারা টাকা জমা দেয়। সকলকে অংশগ্রহণের সুযোগ দেয়ার জন্য আমরা তিন ধাপে টেন্ডারের ব্যবস্থা করে থাকি।’
ইতোমধ্যে উত্তর সিটির ১০টি হাটের ইজারা সম্পন্ন হয়েছে। বাকি ৫টি হাটের ইজারা আগামী সোমবার চূড়ান্ত হওয়ার কথা রয়েছে।
অন্যদিকে, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের প্রশাসক মো. আব্দুস সালাম জানান, তাদের ১২টি অস্থায়ী হাটের ইজারাও ওপেন টেন্ডারের মাধ্যমে হয়েছে। কোনো ধরনের রাজনৈতিক প্রভাবে এবার টেন্ডার হয়নি বলে দাবি করে তিনি বলেন, ‘ওপের টেন্ডার হয়েছে। যাদের ইচ্ছে তারাই অংশগ্রহণ করেছে। নির্দিষ্ট সময়ের আগে কোথাও হাট বসতে পারবে না। আমরা তাদের নির্দিষ্ট সীমানাও টেনে দিচ্ছি। এর বাইরে বসলে ব্যবস্থা গ্রহণ করা হবে।’
Bangabani24