ঢাকা | বঙ্গাব্দ

ঝালকাঠিতে ডিবির অভিযানে ইয়াবাসহ যুবক গ্রেপ্তার

  • নিউজ প্রকাশের তারিখ : Jun 23, 2025 ইং
ঝালকাঠিতে ডিবির অভিযানে ইয়াবাসহ যুবক গ্রেপ্তার ছবির ক্যাপশন: ঝালকাঠিতে ডিবির অভিযানে ইয়াবাসহ যুবক গ্রেপ্তার
ad728

হাসিবুর রহমান,ঝালকাঠি প্রতিনিধি::

ঝালকাঠির রাজাপুরে মাদকবিরোধী অভিযান চালিয়ে ১৪ পিস ইয়াবাসহ এক যুবককে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। শনিবার (২১ জুন) রাত আনুমানিক ৯টা ৩০ মিনিটে উপজেলার গালুয়া ইউনিয়নের মিরেরহাট এলাকায় অভিযানটি পরিচালিত হয়।

গোপন সংবাদের ভিত্তিতে ডিবির এসআই (নিঃ) মো. হারুনার রশিদের নেতৃত্বে এ অভিযান চালানো হয়। অভিযানে মিরেরহাট বাজারে আলমগীর হোসেনের চায়ের দোকানের সামনে থেকে সন্দেহভাজন অবস্থায় মো. রাসেল হাওলাদার (২২) নামে এক যুবককে আটক করা হয়। তিনি রাজাপুর উপজেলার বড়ইয়া ইউনিয়নের আড়ুয়া সোনারগাঁও গ্রামের মো. আবজাল হাওলাদারের ছেলে।

পরে উপস্থিত সাক্ষীদের সামনে রাসেলের পরিহিত কালো জিন্স প্যান্টের ডান পকেট তল্লাশি করে সাদা পলিথিনে মোড়ানো অবস্থায় গোলাপি রঙের মোট ১৪ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। উদ্ধারকৃত মাদকদ্রব্য জব্দ করে সংশ্লিষ্ট আইনে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করেছে পুলিশ।

এ বিষয়ে ডিবি পুলিশের একটি সূত্র জানিয়েছে, গ্রেপ্তার যুবকের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা প্রক্রিয়াধীন রয়েছে এবং রাজাপুরসহ জেলার বিভিন্ন এলাকায় মাদকবিরোধী অভিযান অব্যাহত থাকবে।


নিউজটি আপডেট করেছেন : Deleted

কমেন্ট বক্স
প্রতিবেদকের তথ্য
Deleted

Deleted