ঢাকা | বঙ্গাব্দ

ঢাকা মহানগর উত্তর ছাত্রদলের সহ-সাধারণ সম্পাদক পাথরঘাটার নাজমুল হাসান

  • নিউজ প্রকাশের তারিখ : May 3, 2026 ইং
ছবির ক্যাপশন:
ad728
ঢাকা মহানগর উত্তর ছাত্রদলের সহ-সাধারণ সম্পাদক হিসেবে পাথরঘাটার নাজমুল হাসানের মনোনয়নকে তার দীর্ঘদিনের ত্যাগ, পরিশ্রম ও সাংগঠনিক নিষ্ঠার স্বীকৃতি হিসেবে দেখছেন সংশ্লিষ্টরা।

সংগঠনের বিভিন্ন আন্দোলন-সংগ্রামে তিনি বরাবরই অগ্রণী ভূমিকা পালন করে আসছেন। বিশেষ করে ৫ আগস্টের ঘটনাপ্রবাহে তার সক্রিয় ও সাহসী অংশগ্রহণ নেতাকর্মীদের মধ্যে ইতিবাচক সাড়া ফেলেছিল, যা তার নেতৃত্বগুণকে আরও দৃঢ়ভাবে তুলে ধরে।

দলের দুঃসময়ে পাশে থাকা, মাঠে সক্রিয় উপস্থিতি এবং ধারাবাহিক সাংগঠনিক কাজের মাধ্যমে তিনি নিজেকে একজন দায়িত্বশীল ও দক্ষ সংগঠক হিসেবে প্রতিষ্ঠিত করেছেন। তার এই অর্জন কেবল ব্যক্তিগত সাফল্য নয়, বরং পাথরঘাটার জন্যও গর্বের বিষয়।

এ বিষয়ে নাজমুল হাসান বলেন, “ঢাকা মহানগর উত্তরের এই গুরুত্বপূর্ণ দায়িত্ব পেয়ে আমি কৃতজ্ঞ। দলের স্বার্থে ও সাংগঠনিক কার্যক্রমকে গতিশীল রাখতে আমি সর্বোচ্চ আন্তরিকতা ও নিষ্ঠার সঙ্গে কাজ করে যাব।”

সংশ্লিষ্টদের আশা, তার নেতৃত্বে ছাত্রদলের সাংগঠনিক কার্যক্রম আরও বেগবান হবে এবং নতুন প্রজন্মের মাঝে সংগঠনের আদর্শ আরও সুদৃঢ়ভাবে প্রতিষ্ঠিত হবে।

নিউজটি আপডেট করেছেন : Bangabani24

কমেন্ট বক্স